নেত্রকোনা: প্রতিনিধি নাম: ইদবীন হাসান নাহিদ।এদেশে রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন সাধারণ মানুষ প্রশ্ন করতেই পারে। দেশকে ঠিক রাখবে কে? গতকাল কলমাকান্দায় চোরা চালানে একটি গাড়ি আটকের ঘটনা সামনে আসে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু ঘটনার আরেকটি দিক দেশবাসীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। চোরাই মালবাহী আটক এর সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক অডিও কল রেকর্ড যেখানে শোনা যায় দায়িত্বে থাকা এক এসআইয়ের সঙ্গে তোর কষাকষির কথোপকথন। অভিযোগ উঠে ঘুষ লেনদেনের। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে, এই এসআইকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে কলমাকান্দা থানার ওসিকে বদলি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই অডিও যদি প্রকাশ না হতো তাহলে কি সত্যিটা সামনে আসতো? আরো বড় প্রশ্ন হল, তোর কষাকষির পর যদি, টাকার অংকে সমঝোতা হয়ে যেত তাহলে কি সেই গাড়ি গন্তব্যে পৌঁছে যেত না? এটাই এখন মানুষের আতঙ্ক । কারণ সাধারণ মানুষ দিনশেষে পুলিশের কাছেই নিরাপত্তা খুঁজে। কিন্তু যখন কিছু অসাধু কর্মকর্তা তাড়াতাড়ি বড়লোক হওয়ার নেশায় দায়িত্ব কে বিক্রি করে দেন তখন মানুষের বিশ্বাস ভেঙে পড়ে। আজ শুধু পুলিশ নয় সমাজের নানাস্থরে একই চিত্র দেখা যায়। কিছু পুলিশ টাকা হলে ম্যানেজ হয়। কিছু বিচারক টাকা হলে ম্যানেজ হয়। কিছু সাংবাদিক টাকা হলে ম্যানেজ হয়। কিছু প্রভাবশালী মাতাব্বর টাকা হলে ম্যানেজ হয়। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? যারা দেশ কে ধ্বংস করতে চায়? তাদের হাতে তো টাকার অভাব নেই। যদি টাকা দিয়েই সত্য চাপা পড়ে যায় যদি দায়িত্ব বিক্রি হয়ে যায় তাহলে রাষ্ট্রের ভিত্তি একদিন দুর্বল হয়ে পড়বে। তবে এখনো আশা আছে, এখনো সাহসী কিছু মানুষ আছেন বলেই শব্দ সামনে আছে। কেউ একজন কল রেকর্ডটি সংরক্ষণ করেছিলেন বলেই আজ মানুষ জানতে পেরেছে পর্দার আড়ালের গল্প। এই লড়াই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে। এ লড়াই জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াই। আমরা চাই সব পুলিশ সম্মান পাক দুর্নীতি বাজ শাস্তি পাক। আমরা চাই আইনের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আসুক। কারণ রাষ্ট্র টিকে থাকে জনগণের রাস্তার উপর টাকার উপর নয়।।