নেত্রকোনা; প্রতিনিধি নাম: ইদবীন হাসান নাহিদ।নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসার, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ আমান সাগরকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার, সকাল ১১ টার দিকে তাকে আদালতে হাজির করা হলে, নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহাসিনা ইসলাম এই আদেশ দেন। এর আগে বুধবার ভোর সোয়াচারটার দিকে, ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অভিভূক্ত সাগরকে আটক করে রেপ সদস্যরা। পরবর্তীতে তাকে থানা মদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরু কবির রুবেল জানান, ২০২৫ সালের ২ অক্টোবর মাদ্রাসা ছুটির শেষে, শিশুটিকে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করতে বলেন শিক্ষক সাগর। পরে মসজিদের বারান্দায় একটি কক্ষ পরিষ্কার করার কথা বলে, শিশুটিকে সেখানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ের কারণে শিশুটি কিছুই বলতে পারছিল না। এমনকি সে তার পরিবারের কাউকে এই বিষয়টি জানায়নি। পরে প্রায় সাত মাস পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে, সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে গত ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করলে, জানা যায় শিশুটি সাত মাসের অন্তঃসন্তান। পরবর্তীতে পারিবারিক জিজ্ঞাসা বাদে, শিশুটি ঘটনার বিস্তারিত জানালে তার বাবা-মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা করেন।।