নেত্রকোনা প্রতিনিধি: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া এক তরুণীকে আইনি প্রক্রিয়া বা প্রশাসনকে না জানিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নে।স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ফতেপুর গ্রামের ২০ বছর বয়সী তরুণী তানজিনা সুলতানা। তিনি গত শনিবার দুপুর থেকে নেত্রকোনা সদর উপজেলার ২ নং মেদনী ইউনিয়নের পশ্চিম উল্লাডি গ্রামের মোফাজ্জল হোসেন রতনের ছেলে আল আমিন শেখের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। আল আমিনের বিরুদ্ধে ওই তরুণী ইতিমধ্যেই নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন。তবে ঘটনা ভিন্ন মোড় নেয় শনিবার সন্ধ্যায়। মেদনী ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য নূরজাহান বেগম ওই তরুণীকে বুঝিয়ে আল আমিনের বাড়ি থেকে বের করে নেত্রকোনা শহরে নিয়ে আসেন। পরবর্তীতে শহরের পুরাতন সিনেমা হল মোড়ে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ক্ষোভ প্রকাশ করেন এবং ইউপি সদস্যকে অবরুদ্ধ করেন। জনতার তোপের মুখে পড়ে নূরজাহান বেগম তরুণীকে নিয়ে পুনরায় ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।আশ্চর্যের বিষয় হলো, রাত ৯টা বেজে গেলেও ইউপি সদস্য ওই তরুণীকে ছেলের বাড়িতে ফেরত পাঠাননি এবং স্থানীয় থানাকেও কোনো তথ্য দেননি। উল্টো রাস্তার পাশের একটি দোকানে মেয়েটিকে নিয়ে অবস্থান করতে দেখা যায়।আইনি ও সামাজিক প্রশ্ন:যেখানে ভুক্তভোগী তরুণী নিজে প্রশাসনের দ্বারস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, সেখানে একজন জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্য নূরজাহান বেগমের দায়িত্ব ছিল পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করা। কিন্তু প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কেন তিনি মেয়েটিকে এলাকা থেকে বিদায় করার চেষ্টা চালাচ্ছেন, তা নিয়ে স্থানীয় জনগণের মনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

0 মন্তব্যসমূহ